২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে আইয়ুব বাচ্চু

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসাপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 08:48 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসাপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন বাচ্চু। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুল্লাহ-আল জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত। জামিল বলেন, “তার ফুসফুসে পানি জমেছিল। ফলে হঠ্যৎ করে শ্বাসকষ্টজানিত সমস্যায় পড়তে হয়েছে। মঙ্গলবার ভোর থেকে চিকিৎসা দেওয়ার পর এখন অনেকটাই সুস্থ তিনি। তবে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য অন্তত এক মাস সময় লাগবে।’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিটি/এসইউ/১৪৪৩ ঘ.