ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালকের পদে রদবদল আনা হয়েছে।
বিজিবির নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আজিজ আহমদ। আর আনসারের মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এই রদবদলের আদেশ জারি করে।
বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন এবং আনসারের মহাপরিচালক মেজর জেনারেল জাহিদুর রহমানকে তাদের পূর্ব কর্মস্থল, অর্থাৎ সেনাবাহিনীতে ফেরত পাঠানোর জন্য তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪২০ ঘ.
bdnews24