কক্সবাজার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় রোববার ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
রোববার বিকাল ৩টার দিকে নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার রশিদনগর ইউনিয়নের হাবিরপাড়ার এলাকার কবির আহমদের ছেলে।
আহত শফিক উদ্দিনকে (২০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এলাকার ঠান্ডা মিয়ার (৪৫) ছুরিকাঘাতে নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
রামু থানার পরিদর্শক গাজী সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঠান্ডা মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.
bdnews24