গাজীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটনেট)- গাজীপুরের কালীগঞ্জ ও জয়দেবপুর থেকে দেশি অস্ত্রসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার এ অভিযানে গ্রেপ্তাররা হলেন নরুন দীঘিরপাড়ার হামিম হোসেন প্রধান (২৭), আওলাদ হোসেন (২৬), জয়দেবপুরের হাজীবাড়ির টেকের মোক্তার হোসেন (৩২), কালীগঞ্জের ভাওয়াল জামালপুর গ্রামের একেএম আসাদুজ্জামান ওরফে বরুন (২৮), বাহাদুরসাদী গ্রামের মো. শাহীন (২৮) এবং মো. হযরত আলী (৫৫)।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি শুটার গান, মোটরসাইকেল ও এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১ এর সহকারী পরিচালক আহামে¥দ উল্লাহ আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জের নরুন মসজিদপাড়া থেকে প্রথম পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরো বলেন, দুপুর আড়াইটার দিকে জয়দেবপুর থানার পুবাইলস্থ ‘খোকন ফিলিং স্টেশন’র সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে টাকা নেয়ার অভিযোগে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একজোড়া হাতকড়া উদ্ধার করা হয়। আলী জয়দেবপুরের পূবাইলের হাজীবাড়ির টেক এলাকার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৪৮ ঘ.
bdnews24