ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নুরজাহান রোডে শুক্রবার ভোরে একটি প্রাইভেট কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মোস্তফা নামে এক ব্যবসায়ী তার আত্মীয় মারা যাওয়ার খবর শুনে যশোর যাওয়ার জন্য নুরজাহান রোডের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন।
এসময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুর্বৃত্তরা তল্লাশির নামে তাদেরকে নামিয়ে গাড়িটি নিয়ে চলে যায়।
ওই সময় প্রাইভেট কারে ব্যবসায়ী ছাড়াও তার ছেলে ও চালক ছিলেন।
এ ঘটনায় মোস্তফা বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০০০ ঘ.
bdnews24