২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অপহৃত খামারির গলিত লাশ উদ্ধার

ফেনীর সদর উপজেলা থেকে এক মুরগি খামারির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ফেনী, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সদর উপজেলা থেকে এক মুরগি খামারির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ফেনী উপজেলার দক্ষিণ চাঁদপুরের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। নিহত সাইফুল ইসলাম (৪০) ফেনী শহরের পূর্ব উকিল পাড়ার বাসিন্দা। ফেনী মডেল থানার ওসি মো. মাইনুল আবসার জানান, গত ৬ সেপ্টেম্বর ফেনী থকে লেমুয়া যাওয়ার পথে নিখোঁজ হন সাইফুল। এ ব্যাপারে তার স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে মামলা করেন। পরে সাইফুলের ব্যবসায়ী অংশীদার মামলার আসামি আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। আকবরের স্বীকারোক্তি অনুসারে তার বাড়ির পাশের পুকুর থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯২৯ ঘ.