২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

ঝালকাঠী জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঝালকাঠী, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার গভীর রাতে শহরের কবিরাজবাড়ী এলাকার বাসা থেকে সাফায়েতকে গ্রেপ্তার করা হয়। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মোস্তফা জানান। বৃহস্পতিবার সকালে সাফায়াতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১২৯ ঘ.