নেত্রকোণা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত অভিযোগে নেত্রকোণায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নেত্রকোণার পুলিশ সুপার (এসপি)মো. জাকির হোসেন খান জানান, বুধবার মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটকরা হলেন- বারহাট্টা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার নাজমুল ইসলাম, কেন্দুয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর শামছুদ্দিন আহম্মেদ, জামায়াত নেতা আব্দুর রউফ, কর্মী আমিরুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা জামায়াত নেতা আল মুজাহিদ, মদন উপজেলা জামায়াত নেতা শফিকুল ইসলাম, পূর্বধলা উপজেলা জামায়াত নেতা নজরুল ইসলাম, আটপাড়া উপজেলা জামায়াত নেতা রফিকুল ইসলাম ও ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি আবুল হোসেন তালুকদার।
বৃহস্পতিবার আটকদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১১১৮ ঘ.
bdnews24