২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াত নেতাসহ আটক ২

গাইবান্ধার সদর ও পলাশবাড়ী উপজেলা থেকে জামায়াত ইসলামীর এক নেতা ও ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

গাইবান্ধা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সদর ও পলাশবাড়ী উপজেলা থেকে জামায়াত ইসলামীর এক নেতা ও ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গিরিধারীপুর ও গাইবান্ধা শহর থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- পলাশবাড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. নজরুল ইসলাম (লেবু মিয়া) ও শিবির কর্মী মোবাশ্বের আল মুজাহিদ। পলাশবাড়ী থানার ওসি শাহ আলম জানান, পুলিশের ওপর হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে এদের আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৭ ঘ.