২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী জওয়ানের কারাগারে মৃত্যু

বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত এক জওয়ান সিরাজগঞ্জ কারাগারে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত এক জওয়ান সিরাজগঞ্জ কারাগারে মারা গেছেন। মৃত সাইফুল ইসলাম (৫৫) রায়গঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ মামলায় সাড়ে তিন বছর সাজা হয় সাইফুলের। কারা তত্ত্বাবধায়ক সাঈদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডায়াবেটিসের পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যা হলে শনিবার সন্ধ্যায় সাইফুলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৩ ঘ.