২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত যাওয়ার চেষ্টা, বেনাপোলে আটক ১৪

অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টার অভিযোগে বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

বেনাপোল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টার অভিযোগে বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার ভোরে সীমান্তের পুটখালি বটতলা থেকে আটকদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। এরা হলেন করিমন নেছা (৩০), বন্যা (২২), জয়দেব (৪৫), রেখা (৭), টিয়া (১২), রনজিত (৪৫), সঞ্জয় (৩৫), সীমা দেব (১২), নেপাল দেব (৩০), শিউলি (২৫), বাবুল দাস (৪৫), কেমনসি পাল (৪৫), আলো রানী (৪০) ও সুমি মন্ডল (৩৩)। যশোর বিজিবির ২৬ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার রফিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ জনকে আটক করা হলেও তাদের সঙ্গে থাকা দালালকে ধরা যায়নি। বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান বলেন, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৫ ঘ.