২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গীবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিচারকদের

দেশে মৌলবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে সব শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আদালতের বিচারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মৌলবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে সব শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আদালতের বিচারকরা। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক স্মরণসভায় এই আহ্বান জানানো হয়। ২০০৫ সালের ১৪ নভেম্বর জামায়তুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল মিলনায়তনে এ সভা হয়। সংগঠনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়ি বহরে শিবিরকর্মীদের হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অন্যদের মধ্যে ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ ও বিশেষ জজ ফজিলা বেগম সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/জেকে/১৩০৪ ঘ.