রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের একটি সংগঠনের পক্ষ থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবির একদিন পর এবার একই দাবিতে মাঠে নেমেছে ছাত্রলীগ।
উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর বিরুদ্ধে নানা ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মলনে ছাত্রলীগ এ দাবি জানায়।
এর আগে মঙ্গলবার ‘বঙ্গবন্ধু পরিষদ’ নামের শিক্ষকদের একটি সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে জামায়াত-বিএনপি ‘তোষণের’ অভিযোগ তোলা হয়েছিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফয়সাল।
তিনি বলেন, বর্তমান ভিসি বিগত বিএনপি-জামায়াত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক ও ভারপ্রাপ্ত ভিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের এক আওয়ামীপন্থী শিক্ষককে অপসারণের দাবি তুলেছিলেন। ভিসি হওয়ার পর থেকেই আবার পুরনো অবস্থানে থেকে বিএনপি-জামাতের বিভিন্ন কৌশল বাস্তবায়ন করে চলেছেন তিনি।
লিখিত বক্তেব্য আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জনমত গঠনে অসহযোগিতা, মানববন্ধন কর্মসূচিতে অনুপস্থিতি ও ক্ষেত্র বিশেষে বিরোধী অবস্থানে থাকেন উপাচার্য।
সংবাদ সম্মলনে আরো অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ে ‘দেশরতœ শেখ হাসিনা’ নামে নতুন নামকরণকৃত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি নির্মাণে গড়িমসি এবং তার নামে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচার করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করছেন উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী।
এতে ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা হাসান, শেখ রাসেল তৌহিদুর রহমান হিমেল, রাইসুল ইসলাম রোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রলীগের এসব অভিযোগ অস্বীকার করেন রুয়েট উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমি ক্ষমতা গ্রহণের পর থেকে একটি মহল বিশ্ববিদ্যালয়ের ভাল কাজের বদনাম করে আসছে, যা একটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে বিঘিœত করার অপচেষ্টা মাত্র।”
বৃহস্পতিবার সকাল ১১ টায় সংবাদ সম্মলন করে এ বিষয়টি তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরবেন বলেও জানালেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০২৮ ঘ.
bdnews24