২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন গমেজ ফিলিপাইনে রাষ্ট্রদূত

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গোমেজকে দুই বছরের চুক্তিতে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গোমেজকে দুই বছরের চুক্তিতে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে ওই পদে নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়, তার এই নিয়োগ গত ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এজন্য তাকে অন্য সব প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। জন গমেজের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামে। এছাড়া মন্ত্রণালয়ের অন্য এক আদেশে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল করিমের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এ মেয়াদ বাড়ানোর আদেশ আগামী ১৫ নভেম্বর অথবা কাজে যোগ দেয়ার দিন থেকে কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫০ ঘ.