২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা আশাশুনিতে একই স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা আশাশুনিতে একই স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। আশাশুনি থানার ওসি ইমদাদ হোসেন বলেন, উপজেলার খাজরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে চেউটিয়া এ জে এস দাখিল মাদ্রাসা মাঠে বিকাল ৪টায় সমাবেশ ডাকে বিএনপি। পরবর্তীতে একইস্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগও সমাবেশ ডাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে প্রশাসন সভা-সমাবেশে নিষধাজ্ঞা জারি করেছে। এছাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯২৫ ঘ.