২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় তরুণকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

বেনাপোল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় দক্ষিণ বুরুজবাগান গ্রামে এ হামলায় নিহত হন আহসানুল হক লুইস (১৮) বেনাপোল বন্দরের সাদীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। কিছুদিন আগে তিনি নাভারণ কাজীরবেড় এলাকায় মামার বাড়ি বেড়াতে আসেন। শার্শা থানার ওসি একেএম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুপিয়ে হত্যার পর তারা হামলাকারীরা চলে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। খুনের কারণ জানা যায়নি। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৫০ ঘ.