২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ডিসেম্বর থেকে

ঢাকা মহানগর ও জেলা এলাকার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু হচ্ছে ডিসেম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর ও জেলা এলাকার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু হচ্ছে ডিসেম্বরে। গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আগ্নেয়াস্ত্র উপস্থাপন করে ১ ডিসে¤¦র থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত লাইসেন্স নবায়ন করা যাবে। সরকারি এক তথ্য বিবরণীতে রোববার বলা হয়, লাইসেন্স নবায়নের জন্য নির্দিষ্ট ফরম পূরণ করে প্রয়োজনীয় ফি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপি মূল লাইসেন্সের সঙ্গে জমা দিতে হবে। এতে আগ্নেয়াস্ত্র রাখার জন্য লাইসেন্সের ফি বিভিন্ন ধরণের নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পিস্তল ও রিভলবারের নবায়ন ফি তিন হাজার টাকা; দোনলা ও একনলা বন্দুক এবং শটগান ও রাইফেলের এক হাজার টাকা এবং অন্য অস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য দিতে হবে ৪০০ টাকা। রাইফেল, পিস্তল, রিভলবার ও বন্দুকের ডিলিং লাইসেন্স ও মেরামতি লাইসেন্স নবায়নে এক হাজার ৫০০ টাকা এবং এগুলোর নিরাপদ সংরক্ষণের জন্য (সেফ কিপিং) লাইসেন্স ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৪৫ ঘ.