২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভতির্ পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভতির্ পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় এবং বিকেল আড়াইটায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন বলেন, সকালের পরীক্ষায় অংশগ্রহণের হার ৮২ দশমিক ৫৪ শতাংশ। এ ছাড়া বিকেলের পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৮৩ দশমিক ৭৪ শতাংশ। এদিকে ভর্তি পরীক্ষার প্রথম দিনে একাধিক রাজনৈতিক সংগঠন মিছিল করলেও ক্যাম্পাসে মিছিল বের করে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪৬ ঘ.