২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

ফরিদপুর শহর থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ফরিদপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফরিদপুর শহর থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে পুলিশ ও র‌্যাব পৃথকভাবে দুটি এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তাররা হলেন পূর্ব খাবাসপুরের মনির খাঁ (২৪) ও পশ্চিম খাবাসপুরের রতন (২৮)। ফরিদপুর সদর সার্কেল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, পূর্ব খাবাসপুর থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ঘর থেকে পলিথিনে মোড়া দুইটি ওয়ান শুটার গান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্প থেকে এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসক্লাবের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক হত্যা মামলার আসামি রতনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩১ ঘ.