বেনাপোল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া মজুরির দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা।
রোববার বিকাল ৪টায় ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ বৃহস্পতিবার বিকাল থেকে ধর্মঘট শুরু করে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা বিকাল ৪টার পর থেকে কাজে যোগদান করেছে। বন্দরে এখন পুরোদমে কাজকর্ম চলছে।
পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করায় বন্দরে কয়েকশ’ পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে। এজন্য প্রতিটি ট্রাকের পিছে প্রতিদিন অতিরিক্ত দুই হাজার করে দিতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯০৮ ঘ.
bdnews24