সিরাজগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে।
বিয়ের অনুষ্ঠান থেকে বর, কনের বাবা ও কাজীকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার হাটদেলুয়া গ্রামের আবু বক্করের ছেলে বর জাহিদুল ইসলাম (২৫), কনের বাবা একই গ্রামের খলিলুর রহমানের ছেলে নামদার আলী (৪৫) ও পুঠিয়া গ্রামের ফজর আলীর ছেলে কাজী আবুল কালাম।
উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস বলেন, হাটদেলুয়া গ্রামে নাবালিকা ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিয়ের অনুষ্ঠান থেকে ওই তিন জনকে আটক করে বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়।
দণ্ডিতদের শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৭৩৬ ঘ.
bdnews24