২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গণপিটুনিতে আরো একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কুমিল্লা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্ল¬ার দাউদকান্দি উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গণপিটুনিতে আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কালাডুম্বুর স্লুইচ গেটের কাছে এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি থানার ওসি আবুল ফয়সাল জানান। নিহত রবিউল হোসেন (৩০) মুরাদনগর উপজেলার কালাডুম্বুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। পিটুনিতে আহত আফজাল (২৬ ) একই গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। তাকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আবুল ফয়সাল বলেন, মুরাদনগরের দৈয়ারা গ্রামের আওলাদ হোসেন ভোরে ইলিয়টগঞ্জে মাছ বিক্রি করে ভ্যান গাড়িতে করে বাড়ি ফেরার পথে ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের কালাডুম্বুর স্লুইচ গেটের কাছে একদল লোক তার পথরোধ করে। তারা আওলাদের কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় আওলাদ চিৎকার দিলে আশপাশের গ্রামবাসী তাদের ধাওয়া করে দুজনকে ধরে গণপিটুনি দেয়। “গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে গৌরীপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন, ” বলেন তিনি। রবিউল নিহতের ঘটনায় অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে একটি হত্যা মামলা এবং ডাকাতির ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০০৭ ঘ.