নোয়াখালী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী শাখার সাবেক সাধারণ সম্পাদক, কবি নূর সেলিনা আক্তার রিমনের স্মরণে বুধবার সভা হয়েছে।
নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এই স্মরণসভায় বক্তব্য রাখেন কবিতা পরিষদের জেলা সভাপতি এমদাদ হোসেন কৈশোর, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক আবু নাছের মঞ্জ,ু জামাল হোসেন বিষাদ, ফয়জুল ইসলাম জাহান, কবি ডমিনিক ক্যাডেট প্রমুখ।
বক্তারা সেলিনা রিমনের অকাল মৃত্যুতে শোক এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
রিমন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১২ অক্টোবর মারা যান। লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১৬ ঘ.
bdnews24