২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়িতে জামাই খুন

সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব গ্রামে শ্বশুরবাড়িতে খুন হয়েছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব গ্রামে শ্বশুরবাড়িতে খুন হয়েছেন এক ব্যক্তি। পারিবারিক কলহের জের ধরে আবু কালাম নামে ওই ব্যক্তিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে সদর থানার উপপরিদর্শক আব্দুল বারেক জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে আবু কালামকে বিষ খাইয়ে হত্যা করা হয়” আবু কালামের তিন শ্যালক কালাম, আল আমিন ও রফিকুলকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা বারেক জানান। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামে দুলাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, দুলাল মিয়া সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার সকালে পোতাজিয়া-মাদলা সড়কের পাশে একটি খালে তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। দুলালের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৬ ঘ.