২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপ সংলগ্ন সাগরে একটি নৌকা থেকে মিয়ানমারের সাত নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপ সংলগ্ন সাগরে একটি নৌকা থেকে মিয়ানমারের সাত নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাংলাদেশ সীমানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার সাতজন একটি কাঠের নৌকায় করে মালয়শিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। মিয়ানমারে গত সপ্তাহে জাতিগত দাঙ্গায় ঘর হারিয়েছে ২২ হাজার মানুষ, যাদের অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গা বলে জাতিসংঘ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ সুলতান (২০), মোহাম্মদ জাবের (৫৫), মোহাম্মদ এনায়েত উল্লাহ (২৫), মোহাম্মদ ইউসুফ (৫০), আবদুর রহিম (৩০), আবদুর রশিদ (২৮), মোহাম্মদ জালাল আহমদ (১৮)। অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে ওই সাতজনকে টেকনাফ থানায় তুলে দেয়া হচ্ছে বলে বিজিবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১২ ঘ.