২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞানপার্টির খপ্পরে গরু ব্যবসায়ী

রাজধানীর পুরান ঢাকার গে-ারিয়ায় ধূপখোলা গরুর হাট থেকে পাঁচ গরু ব্যবাসায়ীর আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার গে-ারিয়ায় ধূপখোলা গরুর হাট থেকে পাঁচ গরু ব্যবাসায়ীর আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা। ওই পাঁচ ব্যবসায়ী হলেন, ইমদাদুল (৪০), মোশারফ (৪০), শলক (২৫), লিটন (৩০) ও রায়হান (৩০)। তাহের নামে আরেক গরু ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিন আগে ঝিনাইদহ থেকে কয়েকটি গরু নিয়ে তারা ওই হাটে আসেন। সকালে নিজেদের তৈরি রান্না করা খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়েন। পরে আশেপাশের গরু ব্যবসায়ীরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। ঢামেক ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২৩০ ঘ.