২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার ‘জলদস্যু’ ফোরকান খুলনায় গ্রেপ্তার

ভোলার ‘জলদস্যু’ ফোরকান বাহিনীর প্রধান ফোরকানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ভোলা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার ‘জলদস্যু’ ফোরকান বাহিনীর প্রধান ফোরকানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তজুমদ্দিন থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খুলনার টুটপাড়া থেকে ফোরকানকে এক সহযোগীসহ গ্রেপ্তার করে। ফোরকান (৩৫) তজুমদ্দিন উপজেলার বশির আহমদের ছেলে। তার বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ১০টিসহ জেলার অন্য থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও দস্যুতার আরো কয়েকটি মামলা আছে। তার সহযোগী রুহুল আমিনও (৩৪) একই এলাকার মুনসুর আলীর ছেলে। তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোরকান দীর্ঘদিন ধরে ভোলার দৌলতখান, মনপুরা, চরফ্যাশন, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনায় ডাকাতি করে আসছিল। তার অত্যাচারে সাধারণ জেলেরা অতিষ্ঠ। ফোরকানকে গ্রেপ্তারের পর ভোলায় নিয়ে আসা হচ্ছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১২১ ঘ.