চাঁদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় কচুুরিপানার কারণে লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে।
“চাঁদপুর টার্মিনালের আশপাশে হঠাৎ করে কচুরিপানা ছড়িয়ে পড়ায় তা জরুরি ভিত্তিতে তা অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নদীবন্দরের উধ্বর্তন কর্মকর্তা মো. শাহজাহান।
“বৃহস্পতিবার সকাল থেকে এ সমস্যা সৃষ্টি হয়। লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নিয়মিত ও বিশেষ লঞ্চ মিলে প্রতিদিন ৫০টি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুরে ভিড়ছে বলে জানান তিনি।
রাজধানী ঢাকা থেকে বেশ কয়েকটি লঞ্চ বিপুল সংখ্যক যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর থেকে এসব লঞ্চ চাঁদপুরে ভিড়তে শুরু করে। প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড়ে তিল ধারনের ঠাঁই ছিল না। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমন পরিস্থিতিতে বিআইডবি¬¬উটিএ জরুরি ভিত্তিতে কচুরিপানা অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪০ ঘ.
bdnews24