বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে পাখি বিক্রির দায়ে এক যুবককে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মেহেদী হাছান ওই পাখি বিক্রেতাকে চার মাসের কারাদ- দেন।
দ-প্রাপ্ত বঙ্কিম রায় (৩০) ফকিরহাট উপজেলার ফলতিতা গ্রামের লালচাঁদ রায়ের ছেলে।
বিচারক মো. মেহেদী হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফকিরহাটের ফলতিতা বাজারে প্রকাশ্যে পাখি বিক্রির সময় বঙ্কিমকে হাতেনাতে ধরা হয়। তার কাছে ডাউক, খেনি ও ডুঙ্কর প্রজাতির দশটি পাখি পাওয়া গেছে।
“পাখি বিক্রির অপরাধে বঙ্কিমকে চার মাসের কারাদ- দেয়া হয়েছে।”
পরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন পাখিগুলো ছেড়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০০ঘ.
bdnews24