২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি মসলা কারখানাকে জরিমানা

অবৈধভাবে মসলা গুঁড়ো করে বিক্রির অভিযোগে নগরীর আগ্রাবাদ এলাকার দুইটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে মসলা গুঁড়ো করে বিক্রির অভিযোগে নগরীর আগ্রাবাদ এলাকার দুইটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম রাড়ৈ এ জরিমানা করেন। কারখানা দুটি হল- আগ্রাবাদের কর্ণফুলী মার্কেটের আব্দুল মালেক মসলা প্রোডাক্টস ও কর্ণফুলী মসলা মিল। তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মসলা গুঁড়ো করা ছাড়াও বিএসটিআই থেকে গুণগত মান যাচাই না করা এবং খোলা অবস্থায় মসলা বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। আদালতের নির্দেশে তিন বস্তা পঁচা মরিচও এসময় ধ্বংস করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭২০ ঘ.