২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট কারাগারে কয়েদির মৃত্যু

যৌতুকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি বাগেরহাট কারাগারে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি বাগেরহাট কারাগারে মারা গেছেন। রোববার রাতে নাসির উদ্দিন মোল্লা (৪৮) নামের এক কয়েদিকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই গ্রামের বাসিন্দা। বাগেরহাট কারাগারের কারারক্ষক মোহম্মদ বদরুদ্দোজা জানান, রাত সাড়ে ১০টার দিকে নাসিরের বুকে হঠাৎ ব্যথা শুরু হয়। ওয়ার্ডের অন্য কয়েদিরা খবর দিলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান জানান, রাত ১১টার দিকে নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৪৮ ঘ.