জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিত পরীক্ষার তারিখ ও সময় শিগগিরই দৈনিক পত্রিকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) এবং (www.nubd.info) প্রকাশ করা হবে।
এছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।
