২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর পল্লবীতে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পল্লবী কালসি নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী (১০)। সে স্থানীয় আনন্দ নিকেতন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ঢাকা মেডিকেল হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় মারাত্বক আহত হয়। পরে তার মা শাহনাজ বেগম ও ভাই ইমরান উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আলী মারা গেছে। শিশুর বাবার নাম ইউনুস মিয়া একজন রিকশাচালক। বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। ঘাতক মাইক্রোবাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৪৮ ঘ.