ফরিদপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জালনোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার তালমা বাজার এলাকার একটি গ্যারেজ থেকে ৭৫টি এক হাজার টাকার জালনোটসহ উজ্জ্বল মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়।
তিনি মানিকগঞ্জ জেলার গঙ্গারামপুর এলাকার মনছের আলীর ছেলে। তার বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল করিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে উজ্জ্বল একটি নম্বরবিহীন মোটর সাইকেল সারাতে তালমা বাজারের একটি গ্যারেজে নিয়ে আসে।
ওই মোটর সাইকেলের টুলবক্সসহ বিভিন্ন অংশে জাল টাকা লুকানো ছিল, যা ধরা পড়ার পর গ্যারেজের কর্মীরা পুলিশে খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪৬ ঘ.
bdnews24