২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কোয়াং থাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কোয়াং থাক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, রোববার সকালে শেখ হাসিনার কার্যালয়ে এই সাক্ষাতে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও এসময় আলোচনা হয়। প্রধানমন্ত্রীর আসন্ন ভিয়েতনাম সফর নিয়েও আলোচনা হয়। ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর ভিয়েতনাম সফরে যাওয়ার কথা। এ সময়, অ্যম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫০৭ ঘ.