ঢাকা,অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে কমলাপুর স্টেশনে কর্মরত বুকিং সহকারীকে সাময়িক বরখাস্ত করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
শুক্রবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক দিনাজপুরের পার্বতীপুর যাওয়ার পথে কমলাপুর স্টেশন পরিদর্শন করছিলেন। এ সময় যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পাওয়ায় ষ্টেশনে কর্মরত বুকিং সহকারী আব্দুল বাতেন মোল্লাকে তাৎক্ষনিকভাবে সময়িক বরখাস্ত করেন তিনি।
রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১১৩০ ঘ.
bdnews24