২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সানজিদা (৭) কাঞ্চন চরপাড়া এলাকার মতিন মিয়ার মেয়ে। সে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে সহপাঠীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল সানজিদা। পথে চরপাড়া এলাকায় বাইপাস সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গাজীপুর-মদনপুর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং ২০/৩০টি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১২১২ ঘ.