২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর হামলায় জড়িত অভিযোগে ২ শিবিরকর্মী গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতবাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

কক্সবাজার, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতবাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চৌফলদন্ডীর খামারবাড়ি এলাকা থেকে ছাত্র শিবির কর্মী মো. এমরান (২২) ও জিয়াউর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, রামুতে বৌদ্ধ বসতিতে হামলায় জড়িত হিসেবে এদের সনাক্ত করা হয়েছে। হামলার ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুজনকে আদালতে পাঠানো হবে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধপল্লীতে হামলা হয়। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের পাশাপাশি শতাধিক বাড়ি ও দোকানে ভাংচুর ও লুটপাট হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/১৭৫৪ ঘ.