ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সদ্যপ্রকাশিত প্রতিবেদনটি তথ্য মন্ত্রণালয়ে তলব
করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিবেদনটির প্রতি তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তথ্য মন্ত্রণালয় প্রতিবেদনটির কপি চেয়ে টিআইবিকে চিঠি দিয়েছে।
গত ১৪ অক্টোবর সংসদ সদস্যদের কর্মকা- নিয়ে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে।
টিআইবি’র ওই প্রতিবেদনে দাবি করা হয়, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কার্যক্রমে’ জড়িত।
এই নেতিবাচক কার্যক্রমের মধ্যে প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, অপরাধমূলক কার্যক্রমে জড়িত হওয়ায় সমর্থন, সরকারি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন, মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ পাওয়াসহ বিভিন্ন অভিযোগ এসেছে প্রতিবেদনে।
‘নেতিবাচক কর্মকাণ্ডের’ কারণে সাংসদদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংসদে ‘আচরণবিধি বিল’ পাসেরও দাবি জানিয়েছে সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৫৭ ঘ.
bdnews24