বাগেরহাট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় দুইটি বাসের সংঘর্ষে বাসের দুই চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ বাসযাত্রী।
বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার মাঠ রাঢ়িপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের মানসা গ্রামের শুকুর আলী চৌধুরী (৪২) ও বৈটপুর গ্রামের আবুল বাশার (৪৮)।
কচুয়া থানার ওসি গোবিন্দ গোপাল বিশ্বাস জানান, মাঠ রাঢ়িপাড়ায় পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হন।”
আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১২৫২ ঘ.
bdnews24