চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে লোহার পাতের আঘাতে রি-রোলিং মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মজিবুর রহমান (৪০) নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বৈশল গ্রামের মোজাহারুল আলীর ছেলে।
মঙ্গলবার রাত ২টার দিকে সীতাকুণ্ডের কদমরসূল এলাকার ফাহিম স্টিল রি- রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ওই কারখানায় কাজ করার সময় মাথায় লোহার পাতের আঘাত পান মজিবুর।
গুরুতর আহত অবস্থায় মজিবুরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১২০০ ঘ.
bdnews24