কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তরিকতে আহলে বাইত বাংলাদেশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহ’র মাজার প্রাঙ্গণে এই মানববন্ধনে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অহিংস শান্তির বাণী ও মানবমুক্তির শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বুকে লাগিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।
সংগঠনের সভাপতি কামরুল মোর্শেদের নেতৃত্বে মানববন্ধন শেষে একটি প্রতিবাদ শোভাযাত্রা ছেউড়িয়ার লালন প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.
bdnews24