বরগুনা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে জনতা।
সোমবার রাতে লাকুরতলা থেকে আটক হন সদরের সাইফুল ইসলাম শাওন (২০) ও রাজিব হোসেন রাজু (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে বরগুনা থানার ওসি জাকির হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে মিজান ও ইব্রাহীম নামের দুইজন রাস্তায় বসে মোবাইল ফোনে গান শুনছিলেন। এ সময় শাওন ও রাজু এসে পুলিশ পরিচয় দিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
ওই সময় তাদের চিৎকারে এলাকার লোকজন রাজু ও শাওনের পরিচয় পত্র দেখতে চায়। পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাদের পুলিশে দেয়া হয়।
এ ঘটনায় মিজান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24