২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাশে আপিল বিভাগের দায়িত্বে বিচারপতি শামসুল হুদা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবকাশকালীন মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি মো. শামসুল হুদাকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 04:27 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবকাশকালীন মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি মো. শামসুল হুদাকে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, বিচারপতি শামসুল হুদা আগামী ২২ থেকে ৩০ অক্টোবর চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। আগামী ১৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০২০ ঘ.