২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের বইয়ের অর্ধেক উপজেলায় পৌঁছেছে

প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য ছাপানো বইয়ের ৫০ শতাংশ বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য ছাপানো বইয়ের ৫০ শতাংশ বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন। সচিবালয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার পর্যন্ত ৫০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকি বইগুলো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পাঠানো হবে।” প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য সব বই ছাপানো শেষ হয়েছে বলে জানান তিনি। প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ কোটি ৩১ হাজার ৪১২ জন শিক্ষার্থীর মধ্যে ১০ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮৩৩টি পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানান নিয়াজউদ্দিন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাঁচ শতাংশ বই সংরক্ষণ করা হবে। ১ জানুয়ারি উৎসবের মধ্য দিয়ে সব শিক্ষার্থী হাতে বই পাবে। প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, কারিগরি ও দাখিল স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৫৩৬ ঘ.