২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর সদরের পূর্ব চান্দনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

গাজীপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের পূর্ব চান্দনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ৩৫ বছর বয়সী ওই যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আনোয়ার কামাত্বলেন, ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালের পাশে শুক্রবার রাতের কোনো এক সময় যুবকটি ট্রেনে কাটা পড়ে। তার পরনে ধূসর রংয়ের ফুল প্যান্ট ও হালকা গোলাপী রংয়ের হাফ শার্ট ছিল বলে জানান পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১০৫ ঘ.