২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস চাপায় ২ পথচারী নিহত

খুলনার ডুমুরিয়ায় শনিবার বাস চাপায় দুই নারী পথচারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

খুলনা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়ায় শনিবার বাস চাপায় দুই নারী পথচারী নিহত এবং চারজন আহত হয়েছেন। চুকনগর ট্রাফিক স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনায় নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার নাজমা বেগম (৪৮) ও ডুমুরিয়ার চুকগনরের লতিফা বেগম (৫৫)। আহতদের চুকনগরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, সকাল ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরাগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়ানো নাজমা ও লতিফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাজমা বেগমের এবং হাসপাতালে নেয়ার পর লতিফার মৃত্যু হয়। পরে চালক বাসটি যশোরের দিকে নেয়ার চেষ্টা করলে বাসের সঙ্গে ধাক্কায় আরো চারজন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৩৩ ঘ.