২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বজ্রপাতে ২০ ছাত্রী আহত

পাবনার আটঘরিয়া উপজেলার বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২০ ছাত্রী রোববার বজ্রপাতে আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

পাবনা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া উপজেলার বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২০ ছাত্রী রোববার বজ্রপাতে আহত হয়েছে। আহত ১৪ জনকে দগ্ধ অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী জানায়, বিকাল ৪টার দিকে ঝড়ো হাওয়া বইছিল। এ সময় বজ্রপাতে বেরুয়ান উচ্চ বালিকা বিদ্যালয়ের বারান্দায় দাঁড়ানো ছাত্রীরা আহত হয়। আহতদের মধ্যে রয়েছে দশম শ্রেণির শ্রাবণী, ৯ম শ্রেণির শারমিন, হিরা, বৈশাখী, ৮ম শ্রেণির জিনিয়া, স্মৃতি, শোহাগী, জান্নাতী, রুপালী, কাকলী, স্বর্ণা, ৭ম শ্রেণির আয়শা ও সুরাইয়া খাতুন। বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, বিদ্যালয় ছুটির পূর্ব মুহূর্তে বৃষ্টি হওয়ায় ছাত্রীরা বাড়ি যেতে পারছিল না। এ সময় তারা বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা চিৎকার শুরু করে। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে। “আমরা দ্রুত একটি এম্বুলেন্সে করে গুরুতর আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর অবস্থা ভাল। তবে সোহাগী নামের এক ছাত্রীর অবস্থা একটু গুরুতর,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.