২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা সদরে বাসচাপায় তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদরে বাসচাপায় তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক জহির (২৫) উপজেলার রায়চৌ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইনের যাত্রীবাহী একটি বাস নোয়াপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত আরো দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এক নারীর মৃত্যু হয়। এছাড়া অটোরিকশার যাত্রী এক শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৩৫৫ ঘ.