২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাভার্ড ভ্যান চাপায় এক নারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাভার্ড ভ্যান চাপায় এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম (৪০) পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের আকবর হোসেনের স্ত্রী। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান সাজেদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৩৮ ঘ.